ওয়েবসাইট ডেভেলপমেন্টে অনলাইনে আয় #how to make money online Bangla
ওয়েবসাইট ডেভেলপমেন্ট ব্যবসা শুরু করুন
আপনি কি ওয়েব এবং কন্টেন্ট ডেভেলপমেন্ট
করতে জানেন? আপনি অনলাইন টুলগুলির
মাধ্যমে যে কাউকে এই পরিষেবাগুলি অফার করতে
পারেন যা সুন্দর ওয়েবসাইটগুলিকে স্ন্যাপ করে
তোলে। কিছু গুলোর মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেস,
উইবলি এবং জুমলা ইত্যাদি।
কিভাবে করবেনঃ
এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজ করে
অনলাইনে আয় করার জন্য আপনাকে ওয়েবসাইট
ডেভেলপমেন্ট এর শিখতে হবে।এই কাজটা অন্যান্য
গতানুগতিক কাজের মত নয়।ওয়েবসাইট
ডেভেলপমেন্ট কাজ শুরু করতে আপনাকে শিখতে
হবে এইচ টি এম এল,সি এস এস,জাভাস্ক্রিপ্ট এবং
পাইথন। কারন প্রত্যেকটি ওয়েব সাইট নিদিষ্ট
কোডিং এর মাধ্যমে তৈরী করতে হয়।আর এই কাজ
করতে আপনাকে ভালো ভাবে দক্ষতা অর্জন করতে
হবে অনলাইনে আয় করার জন্য।
১)এইচ টি এম এলঃ
হাইপার টেক্স মার্কআপ ল্যাংগুয়েজ।এইচ টি এম
এল দ্বারা একটি ওয়েবসাইট ব্যাসিক দাড় করানো
হয় এবং প্রয়োজনী সমস্ত কমান্ড এইচ টি এম এল
মাধ্যমে দেয়া যায়।আপনি যদি এইচ টি এম এল
ভালো শিখে নিয়ে অনলাইনে আয়ের চেষ্টা করেন
তাহলে আমি বলব আপনার অর্ধেক কাজ সম্পন্ন
হয়ে গেল।মানে বেসিক স্টাকচার আপনি শিক্ষা শেষ
করলেন।
২)সি এস এসঃ
কেসকেডিং স্টাইল শীট।এই কোডিং ল্যাংগুয়েজ
দিয়ে ওয়েব পেজের ভিতরের ডিজাইন করা হয়।
মানে কোন ওয়েব পেজকে স্টাইলিষ্ট ভাবে সাজানো
সি এস এস এর কাজ।এইচ টি এম এল ওয়েব
পেজের বাহ্যিক রুপ প্রদর্শন করে আর সি এস এস
ওয়েব পেজের ভিতরে সাজানো এবং স্টাইল করে
প্রদর্শন করে। সি এস এস আর এইচ টি এম এল যদি
আপনি ভালো করে শিখতে পারেন তাহলে
অনলাইনে আয়ের বড় সুযোগ আপনার জন্য
অপেক্ষা করছে। দিন দিন ওয়েব ডেভেলপমেন্ট
কাজ এর চাহিদা বেড়েই চলছে।কাজটি শিখে
আপনি সহজেই অনলাইনে আয় করে হতে পারেন
স্বাবলম্বী।
উপকরণঃ
১)একটা কম্পিউটার বা ল্যাপটপ
২)ইন্টারনেট সংযোগ
কোথায় শিখবেনঃ
অনলাইনে ওয়েব ডেভেলপমেন্ট কাজ
অনেকেই শিখাচ্ছেন। ১০ মিনিট স্কুল, ইশিখন,
আই টি বাড়ি,আউটসোর্সিং ইনস্টিটিউট
ইত্যাদি। যেখানে আপনার ভালো লাগে সেখান
থেকেই আপনি শিখে নিতে পারেন। আপনি
হয়ে উঠতে পারেন অনলাইন উপার্জনক্ষম
মানুষ।
আশাকরি বিষয় টি বুঝতে পেরেছেন। কোন প্রশ্ন থাকল কমেন্ট প্লিজ। ধন্যবাদ।
